রাজধানীর আকাশে এক সারিতে ৪ গ্রহ
এ বছর পৃথিবীর আকাশে একসঙ্গে চার গ্রহ দেখার ঘটনা ঘটেছে। গ্রহগুলো হচ্ছে- শুক্র, শনি, মঙ্গল আর বৃহস্পতি। এর আগ্রহীদের এটি দেখার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।
সন্ধ্যার আকাশে দেখা দিচ্ছে সন্ধ্যা তারা।
পৃথিবীর অবস্থানের কারণে আমরা এই গ্রহগুলোকে আকাশের বুকে সারিবদ্ধভাবে অবস্থান করছে বলে দেখি। এই আপাত দৃশ্যমানতার কারণে জ্যোতির্বিজ্ঞানীরা মজা করে এর নাম দিয়েছেন, ‘প্ল্যানেট প্যারেড’।
শনিবার (২৫ জানুয়ারি) ঢাকার কলাবাগানে এই ‘প্ল্যানেট প্যারেড’র আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে যা চলে রাত ১০টা পর্যন্ত। এর সার্বিক সহযোগিতা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
এ আয়োজক সংস্থার সভাপতি মশহুরুল আমিন বলেন, ‘আকাশের খুবই সাধারণ ঘটনা এটি।
