৬ ব্যাংক অফিসার পদে নেবে ১২৬২, লিখিত পরীক্ষা ফল ও মৌখিকের তারিখ প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের ১ হাজার ২৬২টি শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ৪ হাজার ৪২১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরীক্ষাসংক্রান্ত তথ্য
পরীক্ষার তারিখ: ৬ মে ২০২৬ থেকে ১২ জুন ২০২৬ তারিখ পর্যন্ত চলবে মৌখিক পরীক্ষা।
পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।
